আকাশপথে হতে পারে হামলা ! আশঙ্কায়  ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্রে জারি করা হল রেইড-অ্যালার্ট। এই প্রথম কার্যত পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এসে পড়ল তীর্থক্ষেত্র মক্কায়। সম্প্রতি  ইয়েমেনের হুথি বিদ্রোহীরা  একের পর এক হামলা চালিয়েছে। তারপরই মঙ্গলবার সৌদি আরবের মক্কা, জেড্ডা এবং তাইফে আকাশপথে হামলার সতর্কতা জারি করে প্রশাসন। মক্কায় এমন সতর্কতা জারি করা কার্যত নজিরবিহীন। 

Continues below advertisement

মঙ্গলবার ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।  ওই হামলায় সৌদি আরবে ১৩ জন আহত হন । শুধু তাই নয়, সম্প্রতি সৌদি আরবের একাধিক শহর ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর হামলা বেড়েছে। ফলে সীমান্তবর্তী ও পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর মধ্যেই মক্কায় ও সৌদির প্রধান দুই শহরে এই রেইড অ্যালার্ট জারি। 

আকাশপথে হতে পারে হামলা, এমন আশঙ্কা করেই নাকি 'এয়ার রেইড' সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স। মক্কায় এর আগে কখনও এমন সতর্কতা জারি করা হয়নি। যদিও কয়েক মিনিটের মধ্যেই এই সতর্কতা তুলে নেওয়া হয়। কিন্তু হঠাৎ কেন মক্কায় এমন সতর্কতা জারি ?  সূত্রের খবর, সম্প্রতি নাকি মক্কার ধর্মস্থানের উপর দিয়ে নাকি  হুথি ড্রোন উড়তে দেখা গিয়েছে। যদিও মক্কার উপর ড্রোন ওড়ানোর খবর, ভুয়ো বলেই দাবি করেছে তারা। সৌদি আরবের পক্ষ থেকে অ্যালার্ট তুলে নেওয়া হলেও, সতর্ক থাকতে বলা হয়েছে।  সাধারণ মানুষকে কোথাও জমায়েত না করার আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে কোনও বিপদের পরিস্থিতি হলে ছবি বা ভিডিও  না করার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া আপৎকালীন পরিস্থিতিতে ন৯১১ নম্বরে যোগাযোগের নির্দেশন দেওয়া হয়েছে।  

Continues below advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর,২০১৭ সালের পর এই প্রথম মক্কায়  এমন সতর্কতা জারি করা হলো। তবে কয়েক মিনিটের মধ্যেই মক্কার উপর জারি করা এই  এয়াক - রেড- অ্যালার্ট প্রত্যাহার করে নেয়। শুধু মক্কা নয়, এদিন সৌদি আরব, তাইফ এবং জেদ্দাতেও সতর্কতা  জারি করে। যদিও এই অ্যালার্ট জারির পরই, হুথি বাহিনী স্পষ্ট জানিয়ে দেয়, মক্কা বা  অন্য কোনও ধর্মস্থানকে লক্ষ্য করে কোনো ধরনের হুমকি দেয়নি তারা। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে হুথিদের তরফে দাবি করা হয়েছে, ইয়েমেনের পক্ষ থেকে মক্কা  বা অন্য কোনো পবিত্র স্থানের উপর কোনও হমকি দেওয়া হয়নি। ড্রোনও ওড়ানো হয়নি।