মুম্বই : মুষলধারে বৃষ্টি। একটানা দুর্যোগ। বুধবার ভয়ঙ্কর ঘটনার ঘটল মুম্বইয়ের কুরলায় । ভারী বৃষ্টির জেরে নামল ভূমিধস। মাটি আলগা হয়ে ভেঙে পড়ল টিলার একাংশ। ঘটল বড়সড় বিপর্যয়। বুধবার ভোরে কুরলার চিরাগ নগর এলাকায় নামল ভূমিধস । আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চার থেকে পাঁচজন আটকা পড়ে থাকতে পারেন। দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিএমসি-র মেয়র ঋতু তাওড়েও ঘটনাস্থলে পৌঁছেছেন। 

Continues below advertisement

এই ঘটনাটি ঘটেছে গাউসিয়া চাওল, রাঠোড় মেডিকেলের কাছে। খবর পাওয়ামাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চার থেকে পাঁচজন আটকে রয়েছে। ইতিমধ্যেই একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও কতজন আটকে রয়েছে ধ্বংসস্তূপের নিচে, আশঙ্কায় উদ্ধারকারী দল। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলছে। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজও সামনে এসেছে। 

ডিসিপি গণেশ শিন্ডে  সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বৃষ্টির জন্য ঘাটকোপার থানা এলাকার অশোক নগর এলাকায় ভূমিধস নামে। এখনও পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযানের জন্য বিএমসি, এনডিআরএফ এবং অন্যান্য সংস্থার আধিকারিকরা  হাত লাগিয়েছেন। এলাকায় মোতায়েন রয়েছে বহু পুলিশকর্মী। ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে।  প্রায় ৪-৫ জন আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।"

Continues below advertisement

আইএমডি-র পূর্বাভাস , মুম্বইয়ে আপাতত বৃষ্টি বাড়বে। তাই বাড়তি সতর্কতা আবশ্যক । মুম্বই, থানে, পালঘর এবং রায়গড়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার সকালে মুম্বইয়ের  শহরতলিতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২,০০০ মিলিমিটারেরও বেশি।                    

আহত ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।  মাথায় আঘাত পেয়েছেন তাঁরা। তবে  দুজনের অবস্থাই স্থিতিশীল। আহত সোহেল আনসারির বয়স ১৮।  মোহাম্মদ আনসারির বয়স ১৪। তার পিঠে আঘাত রয়েছে।