নয়াদিল্লি: পারফরম্যান্স খারাপ হওয়ায় ২২৫ জন সরকারি আধিকারিকদের শাস্তি দেওয়া হয়েছে। লোকসভায় এমনটাই জানাল কেন্দ্র। এদিন লোকসভায় লিখিত জবাবের মাধ্যমে কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, ২০১৮ সালের মে মাস পর্যন্ত মোট ২৫,০৮২ সংখ্যক ‘গ্রুপ-এ’, ৫৪,৮৭৩ সংখ্যক ‘গ্রুপ-বি’ কেন্দ্রীয় সরকারি অফিসারদের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে, ৯৩ জন ‘গ্রুপ-এ’ ও ১৩২ জন ‘গ্রুপ-বি’ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরেকটি প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ঘোষণা না করা অথবা একেবারেই দাখিল না করার কারণে ২০১৭ এবং ২০১৮ সালে ৮০ জন আইএএস অফিসারের বিরুদ্ধে ভিজিল্যান্স ছাড়পত্র খারিজ করা হয়েছে।
পারফরম্যান্স খারাপ হওয়ায় ২২৫ সরকারি অফিসারকে শাস্তি, লোকসভায় কেন্দ্র
Web Desk, ABP Ananda | 18 Jul 2018 04:52 PM (IST)
