কোহিমা: হিংসা ও সংঘর্ষের মধ্যেই নাগ্যালান্ডে ভোট পড়ল প্রায় ৭৫ শতাংশ।
নাগাল্যান্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক অভিজিৎ সিনহা জানান, জুনহেবোতো জেলায় আকুলুতো কেন্দ্রে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে একজন মারা যান, ২ জন আহত হন। ভোটগ্রহণ প্রক্রিয়া কিছুক্ষণ বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়। তারপর ভোটগ্রহণ ফের শুরু হয়।
