শাহজাহানপুর: বাড়িতে ঢুকে ১৫ বছর বয়সি একটি দলিত মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে একই বয়সের একটি ছেলে। মেয়েটি বাধা দেওয়ায় তাকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলেটির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের পিলখানা গ্রামে। গুরুতর জখম অবস্থায় মেয়েটি হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছেলেটি একই গ্রামের বাসিন্দা। এফআইআর করা হয়েছে। অভিযুক্ত পলাতক।