জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে আধার সংযুক্তির সময়সীমা বেড়ে হল ৩০ জুন
Web Desk, ABP Ananda | 28 Mar 2018 07:43 PM (IST)

নয়াদিল্লি: বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার শেষ দিন তিন মাস বাড়ানো হল। এ মাসের ৩১ তারিখ আধার সংযুক্তির শেষ দিন ছিল। সেটা বেড়ে হল ৩০ জুন। বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা ইতিমধ্যেই অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। বায়োমেট্রিক প্রকল্পের বৈধতা ও আইন নিয়ে প্রশ্ন তুলে যে মামলা দায়ের করা হয়েছে, সে বিষয়ে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি রায় না দেওয়া পর্যন্ত আধার সংযুক্তি করার প্রয়োজন নেই।