ঝুনঝুনু (রাজস্থান): ডিমোনেটাইজেশন বা নোট বাতিল ভালো সিদ্ধান্ত। কিন্তু, যথাযথ প্রস্তুতি ছাড়াই কার্যকর করা হয়েছে। এমনটাই জানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর মতে, সিদ্ধান্ত কার্যকর করার আগে, যথেষ্ট পরিমাণ নোট ছাপিয়ে রাখা উচিত ছিল। এপ্রসঙ্গে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সমালোচনা করেন রাজ্যসভার সাংসদ। বলেন, ২০১৬ সালের নভেম্বর মাসে দেশে নোট বাতিলের কোনও আগাম প্রস্তুতি নেওয়া হয়নি। সদ্যসমাপ্ত কর্নাটক ভোট প্রসঙ্গে স্বামী জানান, বিজেপি নৈতিক জয় পেয়েছে। কারণ, তারা বেশি আসন জিতেছে। কংগ্রেস-জেডিএস জোটকে ‘নীতিহীন’ বলে উল্লেখ করে তাঁর দাবি, তিনমাসের মধ্যেই এই সরকারের পতন হবে।
নোট বাতিল: ভাল সিদ্ধান্ত, কিন্তু আগাম প্রস্তুতি ছাড়াই কার্যকর করা হয়, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর
Web Desk, ABP Ananda | 04 Jun 2018 11:07 PM (IST)
