১০০ বছরের মহিলাকে ধর্ষণ মদ্যপ তরুণের, মৃত বৃদ্ধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2017 06:07 PM (IST)

ফাইল চিত্র
লখনউ: দুই থেকে শুরু, রেহাই মিলল না একশো বছরের বৃদ্ধারও! উত্তরপ্রদেশের মেরঠ জেলার জানি গ্রামে একশো বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণ করল মদ্যপ তরুণ। স্বাভাবিকভাবেই যৌন অত্যাচারের পর মৃত্যু হয়েছে বৃদ্ধার। জানি গ্রামে ভাইয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা।ধর্ষণকারী ধর্ষণ করে পালানোর সময় বৃদ্ধার কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন মহিলার ভাই। অভিযুক্ত তরুণ অঙ্কিত পুনিয়াকে ধরে ফেলে গ্রামবাসীরা। তারাই জানিয়েছে, সেই সময় মদ্যপ ছিল ওই তরুণ। একশো বছর বয়সি বৃদ্ধার ওপর এভাবে আক্রমণের পর কার্যত অত্যাচারের ধকল সহ্য করতে পারেনি তাঁর শরীর। মৃত্যু হয়েছে বৃদ্ধার। পুলিশ সূত্রে খবর, যেহেতু ধর্ষণের পর মহিলা মারা গিয়েছেন, তাই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাই কার্যকর হবে। যদিও পুলিশি জেরায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে অভিযুক্ত তরুণ, এবং জানিয়েছে সে এধরনের কোনও কাজই করেনি। চারিদিকে প্রতিদিন বেড়ে চলেছে ধর্ষণ। ১০০ বছরের বৃদ্ধারও মিলল না রেহাই। এধরনের অপরাধের কী সাজা হওয়া উচিত? নিজের মতামত জানান নীচের কমেন্ট বক্সে ক্লিক করে