মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশে ঋণের বোঝায় বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক কৃষক। সম্প্রতি মুখ্যমন্ত্রী কমল নাথ ঋণমুকুবের ঘোষণা করে দেওয়ার পরও তাঁর ঘাড় থেকে ঋণের বোঝা নামেনি। নতুন সরকারের ঘোষণা অনুসারে, ৩১ মার্চের পরবর্তী সময়ে নেওয়া কৃষিঋণ মুকুব হবে না। জানা গেছে, এই তথ্য জানার পর থেকেই মানসিক চাপে পড়ে যান ওই ব্যক্তি। মৃতের ভাইয়ের ধারণা, ৪৫ বছরের জুভান সিংহ একটি ব্যাঙ্ক থেকে এই বছর ৩ লাখ টাকা ঋণ নেন। কিন্তু নির্ধারিত তারিখ-এর জন্য তাঁর কৃষি ঋণ মুকুব হয়নি। এ-কথা জানতে পারার পর থেকেই ভেঙে পড়েন তিনি। মধ্যপ্রদেশের পানধানা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রাম ডাংগোরের বক্তব্য, এই নির্ধারিত তারিখের জন্য বহু কৃষকই ঋণ মুকুবের আওতায় পড়ছেন না। যদিও বিজেপি অযথা কৃষকদের পরিবারগুলিকে বিভ্রান্ত করছেন বলে কংগ্রেসের অভিমত।