স্ত্রীর প্রেমিক সন্দেহে নিজের ছেলেকে কুড়ুলের কোপ বাবার!
Web Desk, ABP Ananda | 27 Jan 2018 04:05 PM (IST)

নয়াদিল্লি: মায়ের নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে। এমন সন্দেহের জেরে বাবার হাতে আক্রান্ত, জখম ছেলে! তেলঙ্গানার কুর্নুলের বেথামছেরলা মন্ডলের গুটুপাল্লে গ্রামের ঘটনা। নিহতের নাম পরশুরাম। পুলিশ জানিয়েছে, বাবা-ছেলের সাংসারিক নানা বিষয়ে বেশ কিছুদিন ধরেই বাকবিতন্ডা চলছিল। গতকাল সকালে বাবা সোমান্না কুড়ুলের কোপ মারে ছেলে পরশুরামকে। সে বিছানায় শুয়ে ছিল। অভিযোগ, তার মায়ের পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে। বিছানায় শুয়ে থাকা ১৪ বছরের ছেলেকে চিনতে পারেনি, তাকেই স্ত্রীর প্রেমিক ভেবে কুড়ুলের বাড়ি মারে সোমান্না। আত্মরক্ষা করতে গেলেও কুড়ুলের ঘায়ে হাতে, কাঁধে মারাত্মক আঘাত পায় পরশুরাম। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় কান্নায় ভেঙে পড়ে সোমান্না। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা রুজু হয়েছে।