রাজকোট: গুজরাতের রাজকোটের শাস্ত্রীনগর অঞ্চলে প্রতিবেশী ৯ বছরের মেয়ের উপর তিনবার যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম কমলেশ ওরফে মুরলী ভারভাদ (২৪)। তাকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও অস্বাভাবিক যৌন সংসর্গের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁধীগ্রাম থানার ইন্সপেক্টর এম ডি চন্দ্রবাদিয়া জানিয়েছেন, ‘মেয়েটির মা ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তিনি দাবি করেন, তিনবার তাঁর মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়েছে ভারভাদ। এ কথা কাউকে জানালে ফল খুব খারাপ হবে বলে মেয়েটিকে হুমকিও দেয় সে।’