Jharkhand Exit Poll LIVE Updates: ত্রিশঙ্কু হচ্ছে ঝাড়খণ্ড, সংখ্যায় এগিয়ে কং-জেএমএম জোট

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে।এদিন যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে তার মধ্যে ৫টি মাওবাদী প্রভাবিত অঞ্চলের মধ্যে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 20 Dec 2019 10:22 PM

প্রেক্ষাপট

রাঁচি: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য...More

বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ২০১৪-র তুলনায় বিজেপি পাঁচ আসন কম পাচ্ছে। জেভিএম-ও পাঁচ আসন কম পাচ্ছে। গত নির্বাচনের মতোই আজসু এবারেও পাঁচটি আসন জিততে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। গতবার ৬ আসন জেতা কংগ্রেস এবারে ১০ আসন জিততে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। অর্থাৎ, কংগ্রেস অতিরিক্ত চারটি আসন পেতে পারে। একইভাবে, জেএমএম-ও গতবারের তুলনায় চার আসন বেশি পেতে পারে বলে ইঙ্গিত সমীক্ষায়।
২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৬টি। আজুস পেয়েছিল ৫ এবং জেভিএম পেয়েছিল ৮টি। এছাড়া, জেএমএম পেয়েছিল ১৯টি আসন। অন্যান্যরা পেয়েছিল ৬টি। গত নির্বাচনে জেএমএম-কং-জেভিএম জোট পেয়েছিল ৩৩টি আসন। বিজেপি-আজসু জোট পেয়েছিল ৪২টি আসন। ঝাড়খণ্ডের বিধানসভায় ৮১টি আসন রয়েছে। ম্যাজিক ফিগার ৪১। তবে, এবারের বুথ ফেরত সমীক্ষায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা পাচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে।