প্রাক্তন রাষ্ট্রপতির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর জন্মভিটে রামেশ্বরমের পেইকারুম্বুতে তাঁর স্মৃতিতে একটি মূর্তির উন্মোচন করা হয়। এক বছর আগে আজকের দিনেই শিলং-আইআইএম-এ এক বক্তৃতা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ‘মিসাইলম্যান’ এপিজে আব্দুল কালামের। কালামের মৃত্যুতে যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়:মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2016 10:37 AM (IST)

চেন্নাই: প্রয়াত এপিজে আব্দুল কালামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে বললেন, কালামের মৃত্যু এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। সেই শূন্যতা অপূরণীয়।