লন্ডন সন্ত্রাসে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2017 11:16 AM (IST)
নয়াদিল্লি: লন্ডনে পরপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি বলেছেন, লন্ডন হামলা চমকে ওঠার মত, অত্যন্ত শোকাবহ ঘটনা। এই হামলার তীব্র নিন্দা করছে ভারত। হতাহতের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। বলেছেন, এই বিপদের সময় আমেরিকা সবরকমভাবে ব্রিটেনকে সাহায্য করতে তৈরি। তাঁর টুইট ৬টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের আমেরিকায় আসা নিয়ে ট্রাম্প সরকার যে কড়াকড়ি শুরু করেছে, তার ওপর স্থগিতাদেশ জারি করেছে মার্কিন আদালত। এ ব্যাপারে ট্রাম্প টুইট করে বলেছেন, আমাদের সাবধান হতে হবে, হতে হবে কঠোর। আদালতের উচিত, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া। দেশের নিরাপত্তার জন্য এভাবে যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা জরুরি।