ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2017 11:31 AM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের আমেঠি স্টেশনে দাঁড়িয়ে থাকা অকাল তখত এক্সপ্রেসে মিলল বিস্ফোরক। স্বল্প ক্ষমতার বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হুমকি চিঠি উদ্ধার করেছে পুলিশ। তাতে বলা হয়েছে, লস্কর ই তৈবা জঙ্গি আবু দুজানা হত্যার বদলা নেওয়া হবে। রাত একটা নাগাদ তল্লাশির জন্য ট্রেনটি আমেঠিতে থামানো হয়, দুটি কামরা ফাঁকা করে শুরু হয় খোঁজাখুঁজি। বম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে ছিল রেল পুলিশ। জিআরপি জানিয়েছে, সুতোয় মোড়া একটি প্যাকেট পায় তারা, ছিল কিছুটা গুঁড়ো আর দুটি লাইটার। বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার পর ট্রেন রওনা দেয় গন্তব্যের দিকে। ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশ।