জয়পুর: রাজস্থানের রাজসামন্দ জেলায় মহাত্মা গাঁধীর মূর্তি ভাঙচুর করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম কুলদীপ বাল্মিকী (২৪), অরবিন্দ বাল্মিকী (২৪) ও অঙ্কিত গেহলট (২৩)। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজসামন্দের পুলিশ সুপার মনোজ কুমার জানিয়েছেন, ২০০৮ সালে নাথদ্বারা থানা এলাকার হোলিমাংরা কলোনিতে এই মূর্তি স্থাপন করা হয়। স্থানীয় এক ব্যক্তি ওই মূর্তি ভাঙচুরের অভিযোগ করেন। এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।