৭ বছরের মেয়েকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ, খুন, মৃত্যুদণ্ড গৃহভৃত্যের
Web Desk, ABP Ananda | 25 Jan 2019 07:18 PM (IST)
হোজাই (অসম): ৭ বছরের মেয়ের ধর্ষণ, খুনে মৃত্যুদণ্ড। ২০১৭ সালে অসমের হোজাই জেলায় শিশু ধর্ষণ, হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে কৃষ্ণ ওরফে সাগর নামে অভিযুক্তের চরম শাস্তি ঘোষণা করেছেন হোজাইয়ের দায়রা আদালতের বিচারক এন এসে দেউরি। সে লামডিং এলাকায় নির্যাতিত শিশুকন্যার বাড়িতে গৃহভৃত্যের কাজ করত। ২০১৭-র ৫ ফেব্রুয়ারি সে মেয়েটিকে বাড়ির কাছের এক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলে। তার দেহটি সেখানে পুঁতে দেয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ (অপহরণ), ৩০২ (খুন) ও ২০১ (তথ্যপ্রমাণ নষ্ট করা) ধারায় মামলা দায়ের হয়। কৃষ্ণ আদতে গোলাঘাটের সরুপাথার থানা এলাকার বাসিন্দা।