নির্বাচন এর ফল ২০২৬
(Source: ECI/ABP News)
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় মেয়েকে হত্যা বাবার
Web Desk, ABP Ananda | 14 Jul 2017 06:46 PM (IST)

জয়পুর: বিয়ের পরে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ায় মেয়েকে হত্যা করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায়। অভিযুক্ত ব্যক্তিকে এখনও গ্রেফতার করা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার তেজরাজ সিংহ বলেছেন, গত বছরের এপ্রিলে নাগাউর জেলার বাসিন্দা দেবেন্দ্র সিংহের সঙ্গে বিয়ে হয় চায়না কাঁওয়ারের (২৫)। কিন্তু ৫-৬ মাস পরেই তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। গত কয়েক মাস ধরে তাঁরা অজ্ঞাত একটি জায়গায় ছিলেন। বুধবার রানাউলি বাসস্ট্যান্ডে মেয়েকে দেখতে পান ভাঁওয়ার সিংহ। তিনি সামের গ্রামে তাঁদের পুরনো বাড়িতে নিয়ে গিয়ে মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন। গতকাল স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। ময়নাতদন্তের পর আজ দেহটি পরিবারের লোকজনের হাতে তুলে দিয়েছে পুলিশ।