মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, হরিয়ানা
ABP Ananda, Web Desk | 17 Nov 2016 07:39 AM (IST)
নয়াদিল্লি: ভোররাতে কেঁপে উঠল দেশের রাজধানী। পাশের রাজ্য হরিয়ানাতেও অনুভূত হল কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৪। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর নেই। ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৪.৩০ নাগাদ হয়েছে ওই ভূমিকম্প, কম্পনের কেন্দ্র ছিল দিল্লি-হরিয়ানা সীমান্ত। বুধবারও পঞ্জাবের জলন্ধরে ৩.৬ মাত্রার মৃদু ভূমিকম্প হয়।