গুলি করে হনুমান হত্যা করে ফার্মে মাটি চাপা, এফআইআর দায়ের
Web Desk, ABP Ananda | 17 Nov 2018 07:04 PM (IST)

ফাইল ছবি
বালিয়া (উত্তরপ্রদেশ): গুলি করে একটি হনুমানকে মেরে ফেলে সেটি খামারে মাটির তলায় চাপা দেওয়ার ঘটনায় এফআইআর। উত্তরপ্রদেশের বালিয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাম নারায়ণ রাম। তিনি হনুমানকে গুলি করে মেরে সিকান্দরপুরা এলাকায় হুসেনপুর গ্রামের বাইকে একটি ফার্মের ভিতরে মাটি চাপা দিয়েছেন বলে গ্রামবাসীরা অভিযোগ জানান। তার ভিত্তিতে সক্রিয় হয়ে বন দপ্তরের লোকজন সেই হনুমানের দেহ মাটি খুঁড়ে তুলে এনে ময়না তদন্তের জন্য পাঠান বলে জানিয়েছেন সিকান্দরপুরা থানার ভারপ্রাপ্ত অনিল তেওয়ারি। মৃত হনুমানের শরীরে তিনটি আঘাতের চিহ্ন থাকার কথাও জানান তিনি। বন দপ্তরের কর্তার অভিযোগের ভিত্তিতে বন্যপ্রাণী সুরক্ষা আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান থানার ওসি।