মুম্বই: এবার থেকে মদ্যপ বাইক ও গাড়িচালকদের পাকড়াও করতে অত্যাধুনিক ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করতে চলেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ওই যন্ত্রের মধ্যে একটি ক্যামেরা ও প্রিন্টার রয়েছে। এর ফলে, কোনও ব্যক্তি মদ্যপ অবস্থায় বাইক বা গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে, তার ছবি সঙ্গে সঙ্গে উঠে যাবে। পরবর্তী সময়ে যা প্রমাণ হিসেবে পেশ করতে পারবে পুলিশ। একইসঙ্গে, মদ্যপ গাড়িচালকদের একটি পৃথক ডেটাবেস তৈরি করা হবে। ভবিষ্যতে ওই ব্যক্তি ফের ধরা পড়লে, তাঁকে ‘রিপিটেড অফেন্ডার’ হিসেবে পেশ করতে পারবে পুলিশ। কয়েকদিন আগে, ট্র্যাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করতে ই-চালান দেওয়া শুরু করেছে মুম্বই পুলিশ।