নয়াদিল্লি: এইচএমডি গ্লোবাল মঙ্গলবার ভারতের বাজারে নিয়ে এল বহু প্রতিক্ষীত নোকিয়া ৬, নোকিয়া ৫ ও নোকিয়া ৩ অ্যান্ড্রয়েড ফোন। নোকিয়া ৬-এর দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোন আগামী ১৪ জুলাই থেকে অ্যামাজনে পাওয়া যাবে। নোকিয়া ৫-এর দাম ১২,৮৯৯ টাকা। অ্যামাজন পে ব্যালান্স ব্যবহার করে এই ফোন কিনলে পাওয়া যাবে ১০০০ টাকা ছাড়। আগামী ৭ জুলাই থেকে এই ফোনের জন্য আগাম অর্ডার দেওয়া যাবে অ্যামাজনে। এই সিরিজের সবচেয়ে সস্তা ফোন নোকিয়া ৩-র দাম ৯,৪৯৯ টাকা। আগামী ১৬ জুন থেকে সমস্ত অফলাইন রিটেলার্সে তা পাওয়া যাবে। মাইক্রোসফট ব্র্যান্ড নেম সরে যাওয়ার পর অই প্রথম ভারতে এগুলিই নোকিয়ার প্রথম স্মার্টফোন। তিনটি ফোনই 4G VoLTE সাপোর্ট করে। নোকিয়া ৬-এর স্পেসিফিকেশন নোকিয়া ৬ অ্যান্ড্রয়েড ৭.০ নৌগাট চালিত। এর স্ক্রিন ৫.৫ ইঞ্চি। রেজোলিউশন 1080×1920। সঙ্গে রয়েছে 2.5D ও গোরিলা গ্লাস সুরক্ষা। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট। সঙ্গে ৩ জিবি র্যাম। ডুয়েল সিমের এই ফোনের ইন্টারন্যাল মেমোরি ৬৪ জিবি, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে 3000mAh ব্যাটারি। অ্যালুমিনিয়াম বডির এই ফোনে হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এমবেড রয়েছে। এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। যাতে রয়েছে অটোফোকাস ফেস ডিটেকসন ও ডুয়েল টোন ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভালো আরওয়াজের জন্য নোকিয়া ৬-এ দেওয়া হয়েছে ডলবি অটমোস টেক ও ডুয়েল অ্যাপ্লিফায়ার। নোকিয়া ৫-এর স্পেসিফিকেশন এই ফোনে ৭.১ নৌগাট ওএস দেওয়া হয়েছে। ডিভাইসের সঙ্গে গ্রাহকরা গুগল ফটোজ অ্যাপে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ পারেন।এতে রয়েছে ৫.২ ইঞ্চির 720×1280 রেজোলিউশনের আইপিএস ডিসপ্লে। সঙ্গে দেওয়া হয়েছে 2.5D কোর্নিং গোরিলা গ্লাস। নোকিয়া ৫-এ রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর ব্যাটারি 3000mAh। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট প্রোসেসর। র্যাম ২ জিবি। নোকিয়া ৩-র স্পেসিফিকেশন এই ফোনও 7.0 নৌগাট ওএস চালিত। ডিভাইসের সঙ্গে গ্রাহকরা গুগল ফটোজ অ্যাপে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ পারেন। এতে রয়েছে স্ক্রিন ৫ ইঞ্চি 720×1280 পিক্সেল রেজোলিউশনের আইপিএস ডিসপ্লে। 1.3GHz কোয়াড কোর মিডিয়া টেক প্রোসেসরের এই ফোনে রয়েছে ২ জিবি র্যাম। এর ইন্টারন্যাল স্টোরেজ ১৬ জিবি, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এর রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এতে রয়েছে 2650mAh ব্যাটারি। এতে রয়েছে 4G LTE –র মতো কানেক্টিভিটির সুবিধা।