বৈষ্ণোদেবী মন্দিরের কাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে সন্দেহ
Web Desk, ABP Ananda | 21 May 2018 02:51 PM (IST)

জম্মু: জম্মু ও কাশ্মীরের বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র মাতা বৈষ্ণোদেবী মন্দিরের কাছে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বিজয় কুমার (২৩)। তিনি হরিয়ানার পানিপথের বাসিন্দা। বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় মন্দিরে যাওয়ার মূল রাস্তা থেকে ১০০ মিটার দূরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এক পূণ্যার্থী। তিনিই পুলিশে খবর দেন। পুলিশকর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।