ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2017 07:50 AM (IST)
নয়াদিল্লি: ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন, বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি ভারতের গভীর সহানুভূতি রয়েছে। শোকপ্রকাশ করেছেন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডেও। তাঁর কনসার্ট চলাকালীনই ঘটে ওই হামলা। টুইটারে তিনি লিখেছেন, সরি।