চারদিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন মোদী
ABP Ananda, web desk | 28 Jun 2017 10:26 AM (IST)

নয়াদিল্লি: চারদিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী। বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এবারের সফরে প্রথমে পর্তুগালে যান মোদী। সেখানে থেকে আমেরিকায়। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় তাঁর। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকায় গেলেন মোদী। হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে দুটি দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমন্বয় জোরাল করতে সহমত হয়েছে। পাকিস্তানের মাটি ব্যবহার করে সীমান্ত পেরিয়ে যাতে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে ইসলামাবাদকে বলেছে ভারত ও আমেরিকা। সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী গিয়েছিলেন নেদারল্যান্ডসে। সেখানে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেন।