চিঠিতে রয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষার ভিত্তিতে বাছাই হওয়া প্রবেশনারদের ফাউন্ডেশন কোর্সের পর সার্ভিস বা ক্যাডার পদ বরাদ্দের প্রস্তাব খতিয়ে দেখতে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও)। তারা একজন প্রার্থীর পারফরম্যান্স ফাউন্ডেশন কোর্সের মাপকাঠিতে খতিয়ে দেখতে, অল ইন্ডিয়া সার্ভিস অফিসারদের সার্ভিস ও ক্যাডার পদে নিয়োগ সিভিল সার্ভিস পরীক্ষা ও ফাউন্ডেশন কোর্সের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিচার করে দেখার প্রস্তাব দিয়েছে। সিভিল সার্ভিসে আরএসএসের পছন্দের লোকজনকে বসাতে চান মোদী, 'জেগে উঠুন' পরীক্ষার্থীরা, ট্যুইট রাহুলের
Web Desk, ABP Ananda | 22 May 2018 05:17 PM (IST)
নয়াদিল্লি: 'কলকাঠি নেড়ে' সিভিল সার্ভিস পরীক্ষার মেধা তালিকায় অদলবদল ঘটিয়ে আরএসএসের বাছাই করা অফিসারদের বসাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে তাঁদের ভবিষ্যত বিপন্ন হয়ে পড়বে বলে পড়ুয়াদের সাবধান করে 'জেগে উঠতে' বললেন রাহুল গাঁধী। সর্বভারতীয় পরীক্ষায় পাশ করা প্রার্থীদের কাকে কোথায় নিয়োগ করা হবে, সে ব্যাপারে বড় বদল আসছে, এমন খবরের পরিপ্রেক্ষিতে ট্যুইট করেছেন কংগ্রেস সভাপতি। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের (পিএমও) প্রস্তাবের ওপর কেন্দ্রীয় কর্মীনিয়োগ মন্ত্রকের চিঠির কপিও জুড়ে দিয়েছেন ট্যুইটে। ByeByeUPSC হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, পড়়ুয়ারা সজাগ হোন। আপনাদের ভবিষ্যত্ বিপন্ন। যার ওপর আপনাদের আইনি হক রয়েছে, তা কেড়ে নিতে চায় আরএসএস। নীচের চিঠিতে পরীক্ষায় সাফল্যের ক্রমতালিকার বদলে সাবজেকটিভ মাপকাঠির ভিত্তিতে মেরিট লিস্টে কারচুপি করে প্রধানমন্ত্রীর সেন্ট্রাল সার্ভিসে আরএসএসের পছন্দের লোকজনকে বসানোর প্ল্যান খোলসা হচ্ছে।