লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 01 Sep 2020 03:21 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। ৯ অগাস্ট  শৌচাগারে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তারপর থেকে দিল্লির সেনা হাসপাতালে  চিকিত্সাধীন  ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি।...More

গান স্যালুটে শেষ বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে।

দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখোপাধ্যায়ের। করোনা সতর্কতার মধ্যেই শেষকৃত্য প্রাক্তন রাষ্ট্রপতির। পিপিই পরে আচারবিধি সারলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।