মোহালিতে জনপ্রিয় পঞ্জাবি গায়ক পরমিশ ভার্মাকে লক্ষ্য করে গুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2018 11:08 AM (IST)

চন্ডিগড়: মোহালিতে জনপ্রিয় পঞ্জাবি গায়ক পরমিশ ভার্মাকে লক্ষ্য করে গুলি। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে মোহালির সেক্টর ৯১-এ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা পরমিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই সময় তিনি বাড়ি ফিরছিলেন। জনপ্রিয় 'গাল নেহি কাধনাই' গানের শিল্পীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটি বুলেট তাঁর পায়ে লেগেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিল্পী বর্তমানে বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।