মনোনয়নপত্রে বকেয়া ফৌজদারি মামলার উল্লেখ না করার অভিযোগে নির্বাচন বাতিলের আর্জি, ফঢ়নবিশকে নোটিশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda | 13 Dec 2018 01:00 PM (IST)

নয়াদিল্লি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের বিরুদ্ধে পেশ হওয়া পিটিশনের প্রেক্ষিতে তাঁকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। মনোনয়নপত্রে ফঢ়নবিশ তাঁর বিরুদ্ধে বকেয়া ফৌজদারি মামলার কথা উল্লেখ করেননি বলে অভিযোগ তুলে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর রাজ্য বিধানসভায় নির্বাচন খারিজ করা হোক। এ ব্যাপারে বম্বে হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে পেশ হওয়া আবেদনের ওপর মুখ্যমন্ত্রীর বক্তব্য জানতে চেয়ে তাঁকে নোটিস দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এস কে কউল, বিচারপতি কে এম জোসেফকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। যাবতীয় বকেয়া ফৌজদারি মামলার কথা মনোনয়নপত্রে না জানানোর অভিযোগে মহারাষ্ট্র বিধানসভায় মুখ্যমন্ত্রীর নির্বাচন বাতিলের দাবিতে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন জনৈক সতীশ উকে। কিন্তু তা খারিজ করে হাইকোর্ট। তারপরই সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন উকে। শীর্ষ আদালতে তারই শুনানি চলছিল এদিন।