খুরদা: ১৩ মাস পরে জামিনে মুক্তি পেলেন তৃণমূল সাংসদ তাপস পাল। বৃহস্পতিবার ওড়িশা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আজ সকালে তাঁর আইনজীবী জমিনের শর্ত অনুসারে খুরদা আদালতে নগদ ১ কোটি টাকা জমা দেন। তাপসের পাসপোর্টও জমা দেওয়া হয় আদালতে। এরপর আদালত থেকে রিলিজ অর্ডার নিয়ে আইনজীবী যান জেল কর্তৃপক্ষের কাছে। সব শর্ত পূরণ করার পর মুক্তি পেলেন তাপস। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর রোজভ্যালিকাণ্ডে তাপসকে গ্রেফতার করে সিবিআই। কলকাতা থেকে তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পরই তাপস ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালেই ছিলেন। আজ জামিন পাওয়ার পর হাসপাতাল থেকে বেরোলেন।