লখনউ: বাবা মারা গেলে ঠাকুর্দার সম্পত্তিতে অধিকার থাকবে অবিবাহিত নাতনিদের। এমনই প্রস্তাবে সায় দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। খুব শীঘ্রই এই মর্মে বিল আনতে চলেছে যোগী আদিত্যনাথ প্রশাসন।

আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন। জানা গিয়েছে, সেখানেই ২০১৮ রেভিনিউ কোড (সংশোধনী) বিল পেশ করবে রাজ্য সরকার। সেখানে ১০৮ ও ১১০ ধারায় সংশোধনী এনে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে।

গতকালই, খসড়া বিলে এই প্রস্তাবকে অনুমোদন করেছে আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা।