নয়াদিল্লি: তাঁর টুইট সচরাচর মজাদার ও শ্লেষাত্মক হয়ে থাকে। কিন্তু, অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার প্রেক্ষিতে অত্যন্ত আবেগপ্রবণ টুইট করলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
টুইটারে তিনি লেখেন, যখন সীমান্ত ছেলে মারা যায়, তখন মা কাঁদে। আর যখন তীর্থ করতে গিয়ে মা মারা যায়, তখন ছেলে কাঁদে। কারও জীবনে এধরনের মর্মান্তিক পরিণতি হতে না দেওয়া উচিত ঈশ্বরের।
শুধু সহবাগই নন, গতকালের হামলায় টুইটারে শোকপ্রকাশ করেছেন আরেক ক্রিকেটার হরভজন সিংহও। তিনি লেখেন, ফের নীরিহ প্রাণ ঝড়ে পড়ল। এধরনের কাপুরুষোচিত হামলা বন্ধ হওয়া উচিত। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা।
https://twitter.com/harbhajan_singh/status/884466822338289664 হামলায় শোকপ্রকাশ করেছেন ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলেও। https://twitter.com/VVSLaxman281/status/884594574303219712 https://twitter.com/anilkumble1074/status/884579635266293760