হাত-পা বেঁধে স্বামীকে পুড়িয়ে হত্যা স্ত্রীর, সঙ্গে ছেলে-মেয়েরাও!
Web Desk, ABP Ananda | 28 Mar 2018 06:14 PM (IST)

জাজপুর (ওড়িশা): স্বামী প্রায়দিনই মদ খেয়ে এসে স্ত্রী ও ছেলে-মেয়েদের মারধর করতেন। এমনকী, বড় মেয়ের সঙ্গে আপত্তিকর আচরণও করতেন। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে ওই ব্যক্তির হাত-পা বেঁধে পুড়িয়ে মারলেন স্ত্রী। এক্ষেত্রে তাঁকে সাহায্য করেন ছেলে-মেয়েরা। এই ঘটনা ঘটেছে ওড়িশার জাজপুর জেলার সারুয়াবিলিতে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম সুভাষ সিংহ। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। রবিবার রাতে তিনি মদ খেয়ে এসে বড় মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সে এই আচরণের প্রতিবাদ করায় মারতে থাকেন সুভাষ। তাঁর স্ত্রী ও অন্য এক মেয়ে বড় মেয়েকে বাঁচাতে এলে তাঁদেরও মারধর করেন সুভাষ। এরপরেই তাঁর হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্ত্রী ও ছেলে-মেয়েরা। সুভাষের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই আগুন নিভিয়ে সুভাষকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।