সেলফি তুলতে গিয়ে নাগরদোলা থেকে পড়ে মৃত্যু তরুণীর
Web Desk, ABP Ananda | 10 Dec 2018 05:22 PM (IST)

বালিয়া(উত্তরপ্রদেশ): সেলফি তুলতে গিয়ে নাগরদোলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তরুণীর। রবিবার বালিয়ার সাদার অঞ্চলের দাদরি মেলায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বছর কুড়ির ওই তরুণী নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন। হঠাৎই ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান বলে দাবি পুলিশের। হাসপাতালে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় তার। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।