Nepal Earthquake LIVE News : নেপালে ফের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল, কোথায় গিয়ে থামবে মৃত্যুমিছিল?
Nepal Earthquake LIVE updates: রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। আহত শতাধিক
ABP AnandaLast Updated: 04 Nov 2023 02:51 PM
প্রেক্ষাপট
কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ ভূমিকম্পে ( Nepal Earthquake ) মৃতের সংখ্যা বেড়ে হল ১২৮। মৃত্যু হয়েছে জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়র সরিতা সিংয়ের। আহত শতাধিক। মাঝরাতে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে প্রবল...More
কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ ভূমিকম্পে ( Nepal Earthquake ) মৃতের সংখ্যা বেড়ে হল ১২৮। মৃত্যু হয়েছে জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়র সরিতা সিংয়ের। আহত শতাধিক। মাঝরাতে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে প্রবল কম্পন। কেঁপে ওঠে পাটনা, কলকাতাও।গতকাল রাত ১১টা ৩৯ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। সবথেকে ক্ষতিগ্রস্ত নেপালের জাজারকোট ও পশ্চিম রুকুম জেলা। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বহু মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
Nepal Earthquake Live : ভারত নেপালের জনগণের সঙ্গে আছে, X পোস্টে বার্তা মোদির
নেপালের ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভাব্য সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রী X পোস্টে লিখেছেন: "নেপালে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোকাহত। ভারত নেপালের জনগণের সঙ্গে আছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। '
Nepal Earthquake : বিপদগ্রস্থদের জন্য় সাহায্য চেয়ে ইন্টারনেটে ফাঁদ পাততে পারে জালিয়াতরা, সতর্ক করল নেপাল পুলিশ
নেপালে ভূমিকম্পের আবহে হতে পারে সাইবার প্রতারণা।বিপদগ্রস্থদের জন্য় সাহায্য চেয়ে ইন্টারনেটে ফাঁদ পাততে পারে জালিয়াতরা। সেই ব্যপারে সতর্ক করল নেপাল পুলিশ।