নয়াদিল্লি: নেপালে গাড়ি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, সেন্ট্রাল নেপালের মকওয়ান পুর জেলায় একটি ইলেকট্রিক গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন মহিলা, শিশুও রয়েছেন বলে নিশ্চিত করেছেন এক পুলিশ কর্তা। ওই দুর্ঘটনায় আহত একাধিক, যাদেরকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..

 কোথা থেকে কোন পথে যাচ্ছিল গাড়িটি, কত জন সওয়ারি ছিল ?

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ১৭ জন যাত্রীকে নিয়ে এদিন কাঠমাণ্ডু থেকে সরলাহির পথে একটি ইলেকট্রিক গাড়ি রওনা দেয়। তখন ভোর ভোর, ঘড়ির কাঁটায় ৫ টা ৪৫ মিনিট। আচমকাই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয় ১৪ যাত্রীর। পুলিশ কর্তা মাধব কাফলে জানিয়েছেন, এরমধ্যে ৫ জন মহিলা, শিশুও রয়েছেন। আহত একাধিক।বাকি অন্য যাত্রীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। 

ঠিক কী হয়েছিল ? চালক সুস্থ স্বাভাবিক ছিলেন না ? নাকি গাড়ির ভিতরে কোনও যান্ত্রিক ত্রুটি বা সমস্যা তৈরি হয়েছিল ?

মূলত পাহাড়ি রাস্তায় ঝুঁকি সবসময়ই থাকে। তবুও দক্ষতার সঙ্গেই তাঁরা গাড়ি চালান বলেই তাঁদের উদাহরণ টেনে অনেকক্ষেত্রেই বলা হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় পাহাড়িয়া রাস্তায় গাড়ি চালানোর দৃশ্য বেশ মায়াবী। কিন্তু এই সবের মাঝেও এসে গেল বিষাদের সুর। ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, ভোরবেলা কি কুয়াশা ছিল ? দৃশ্যমানতা কম ছিল ? নাকি চালক সুস্থ স্বাভাবিক ছিলেন না ? নাকি গাড়ির ভিতরে কোনও যান্ত্রিক ত্রুটি বা সমস্যা তৈরি হয়েছিল ? ঠিক কী হয়েছিল, তা এখনও জানা সম্ভব হয়নি। গাড়িতে সওয়ারি ছিলেন ১৭ জন, যার মধ্য়ে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকি যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁরা সুস্থ্য হলে হয়তো বড় কোনও তথ্য আসবে বলেই অনুমান করা হচ্ছে।