নয়াদিল্লি: গত ২৪-ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে ৯ জঙ্গিকে খতম করেছে ভারতীয় বাহিনী। দক্ষিণ কাশ্মীরের বাটপুরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ৪ জঙ্গি। এই জঙ্গিরা নিরীহ নাগরিকদের হত্যা করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে জঙ্গি-সেনা সংঘর্ষে খতম হয়েছে আরও ৫ জঙ্গি। গুলি বিনিময়ে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আরও ২ জওয়ান গুরুতর আহত হন। শেষ খবর মেলা পর্যন্ত, তীব্র তুষারপাত ও দূর্গম এলাকা হওয়ার কারণে আহতদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, প্রতিকূল আবহাওয়াকে হাতিয়ার করে কেরন সেক্টর দিয়ে এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। কিন্তু, সতর্ক ছিল বাহিনী। জঙ্গিদের দেখতে পেয়েই রুখে দাঁড়ায় জওয়ানরা। দুপক্ষের মধ্যে গুলি-বিনিময় শুরু হয়। গুলিবর্ষণ করতে করতে পিছু হঠতে শুরু করে জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখার কাছে তাঁদের ধাওয়া করেন জওয়ানরা।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
