Odisha News: ওড়িশায় সরকারি ইঞ্জিনিয়ারের কোটি কোটি টাকার সম্পত্তি ! ওড়িশায় সরকারি ইঞ্জিনিয়ারের ঠিকানায় ভিজিলান্সের অভিযান। ব্যাঙ্কের লকারে মিলল ২ কোটি টাকারও বেশি ! ওড়িশার ITDA-র সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ। ৫টি বিলাসবহুল ভবন, ১৩টি প্লট ও ব্যাঙ্কের লকারে কোটি কোটি টাকা। ওড়িশার ভিজিলান্স বিভাগের অভিযানে উদ্ধার ২ কোটি টাকারও বেশি। এত নগদ ও সম্পত্তির উৎস কী? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Continues below advertisement

হিসেব বহির্ভূত সম্পত্তির খোঁজে ওড়িশা ভিজিলান্স মোট ৯ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। জানা গিয়েছে, এই ৯ জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে একটিই নাম - বৈকুণ্ঠ নাথ বেহেরা। এই ব্যক্তি আইটিডিএ- এর অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার। বালিগুড়া এবং কন্ধমল জেলার এই সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এইসব ব্যাঙ্কের লকারগুলি ইঞ্জিনিয়ারের বাড়ির লোকেদের সঙ্গে যুক্ত। 

ভুবনেশ্বর, বালসোর, জাজপুর এবং বালিগুড়া- তে চলেছে তল্লাশি অভিযান। একাধিক বিলাসবহুল সম্পত্তি, বহুমূল্যের জমি এবং অন্যান্য আর্থিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তল্লাশি অভিযান চলছে। পুলিশের অতিরিক্ত এসপি, ডেপুটি সুপার, ইন্সপেক্টর, অন্যান্য কর্মীদের সহায়তায় অভিযান চালানো হয় ওড়িশার বিভিন্ন জায়গা। 

Continues below advertisement

শ্যামপুরে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাকে মাথা নেড়া করল গ্রামবাসীরা। জুতোর মালা পড়িয়ে ঘোরানো হল গোটা গ্রামে। অভিযুক্ত তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নার বাড়ি থেকে উদ্ধার জব কার্ড, আধার কার্ড সহ বহু নথি। ১০০ দিনের কাজে তৃণমূল নেতা দুর্নীতির করেছে, অভিযোগ গ্রামবাসীদের। আবাসে বাড়ি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নিত, অভিযোগ গ্রামবাসীদের। খবর পেয়ে তৃণমূল নেতাকে উদ্ধার পুলিশের। 

সরকারি সার, ত্রিপল অবৈধভাবে বাগানবাড়িতে মজুত রাখার অভিযোগ। গ্রেফতার খড়গপুরের চকমকরামপুর অঞ্চলের প্রধান নাজমুল খাঁ। রবিবার নাজমুলের পুকুরসহ বাগান বাড়িতে তল্লাশি পুলিশের। প্রধানের সহযোগীকে ডিম ছুড়ে মারল স্থানীয়রা। অন্যদিকে, জমি জালিয়াতির অভিযোগে কাঁথিতে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত কাঁথি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অতনু গিরি। কাঁথি থানার সামনে ডিম হাতে বিজেপি সমর্থকরা। 

খড়গপুরে গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। জমি জালিয়াতির অভিযোগে পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। মেদিনীপুর আদালতে অভিযুক্তকে তোলার সময় 'চোর' স্লোগান। ডিম হাতে 'চোর' স্লোগান বিজেপি সমর্থকদের। জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেফতার সুজয় হাজরা। সুজয় হাজরা তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতি।