রবিবার সকালে ওমানের উপকূলের কাছে এমটি এল গাইয়া নামে একটি বাণিজ্যিক জাহাজ ভয়ানক  হামলার শিকার হয়। জাহাজটি ছিলেন ১৪জন ভারতীয় নাবিক। এখনও পর্যন্ত এই ঘটনায়  ১৩ জনকে উদ্ধার করা গেলেও, একজন ভারতীয় নাগরিকের কোনও সন্ধান পাওয়া যায়নি। ভারতের বিদেশ মন্ত্রক ঘটনার কড়া নিন্দা করে বলেছে, 'বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ মানুষ এবং অসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।'                  

Continues below advertisement

বিদেশ মন্ত্রকের  বিবৃতিতে বলা হয়েছে, "রবিবার সকালে ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি এল গাইয়া-র ওপর একটি হামলা হয়েছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই। জাহাজে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তার মধ্যে এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ভারতীয় নাগরিককে খোঁজা চলছে।" মন্ত্রক আশ্বস্ত করেছে, ভারতীয় দূতাবাস ওমানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রতিনিয়ত অনুসন্ধান সংক্রান্ত আপডেট রাখা হচ্ছে। নিখোঁজ নাবিকের খোঁজে যেন কোনও ফাঁক না থাকে, সেদিকে নজর রাখা হচ্ছে।                          

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে এর আগেও একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা হয়েছে। সংঘাতপূর্ণ এলাকা দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার আর্জি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রক নিশ্চিত করেছে, দূতাবাস বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছে।                     

Continues below advertisement

কে বা কারা ওই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দূতাবাসও এই নিয়ে কোনও তথ্য দেয়নি। কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ওমান থেকেও। ব্রিকস সম্মেলনে শনিবারই দিল্লি থেকে যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়। সেখানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়।   সম্প্রতি একাধিক পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।  সেই প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ায় জলপথে পণ্যবাহী জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয় যৌথ ঘোষণাপত্রে। তার ঠিক একদিনের মাথাতেই এই হামলা। জাহাজে থাকা ১৪ জন ভারতীয় খোঁজ মিললেও, বাকি ১ জনকে নিয়ে উদ্বেগ কাটছে না। নিখোঁজ ব্যক্তির খোঁজ মিলল কিনা , তাই নিয়ে  ওমানের ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে ভারতীয় দূতাবাস।