Dhurandhar The Revenge : ধুরন্ধর ছবির বিপুল আয়ের ভাগ চাইছে পাকিস্তানের লিয়ারি (Pakistan Liyari)। ১০০০ কোটির ৮০ শতাংশ দিতে হবে বাসিন্দাদের। অন্তত সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে লিয়ারির বাসিন্দাদের এই মন্তব্য। আসলে কী হয়েছে সেখানে ?
পাকিস্তানের বাসিন্দারা চাইছেন ভারতের কাছে অর্থশুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। পাকিস্তানের করাচিতেই রয়েছে লিয়ারি। যেখানকার বাসিন্দারা সম্প্রতি ধুরন্ধর সিনেমার আয়ের অংশ দাবি করেছেন। কেউ কেউ ১০০০ কোটি ব্যবসা করা আদিত্য ধর পরিচালিত ছবির ৫০ শতাংশ দাবি করেছেন। একধাপ এগিয়ে কেউ এই আয়ের ৭০-৮০কোটি টাকা দিতে বলেছে পকিস্তানকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। যেখানে লিয়ারির বাসিন্দাদের এই কথা বলতে শোনা যাচ্ছে।
কেন এরকম দাবি করছে পাকিস্তানের বাসিন্দারাসম্প্রতি এই ধরনের ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পাকিস্তানের বাসিন্দাদের বলতে শোনা গেছে, যেহেতু ধুরন্ধর সিনেমাতে লিয়ারির নাম ও প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছে, তাই সেই ছবির আর্থিক সাফল্যের ভাগ পওয়া উচিত তাদের। এক বাসিন্দা যেমন বলেছেন, 'ভারত যদি টাকা দেয়' তবেই লিয়ারির পরিকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন সম্ভব। একজন যেমন, ধুরন্ধর সিনেমার ১০০০ কোটির মধ্যে ৫০০ কোটি তাদের দিতে বলেছে।
'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' সিনেমাটা আসলে কী ?আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় এক ভারতীয় গোয়েন্দা আধিকারিকের বিষয়ে দেখানো হয়েছে। যিনি লিয়ারির গ্যাং নেটওয়ার্কের মধ্যে ঢুকে কাজ করেন। সেখানে একটি গোপন মিশন পরিচালনা করেন তিনি। যাকে কেন্দ্র করেই এই সিনেমার মূল গল্প। রণবীর সিং ছাড়াও এই সিনেমায় রয়েছেন, অর্জুন রামপাল, আর মাধবন, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, রাকেশ বেদি ও সারা অর্জুন। এর আগে ধুরন্ধরের প্রথম পর্ব ১৩০০ কোটি টাকা আয় করেছিল। সেই সিনেমার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই এই নতুন সিনেমা এনেছে টিম ধুরন্ধর।
এই বিষয়ে কী বলছে ছবির পরিচালকসোশ্যাল মিডিয়ায় লিয়রির বাসিন্দাদের এই দাবি ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও এই নিয়ে এখনও ছবির পরিচালক আদিত্য ধর কোনও বিবৃতি দেননি। বলিউডের বড় সাফল্যের ব্রিগেডে নাম লিখিয়েছে ধুরন্ধর সিনেমা। যা ঘিরে প্রবল সমালাচনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। অনেক কংগ্রেসপন্থীরা এই সিনেমাকে কেবল প্রপাগান্ডা মুভি বলে দাগিয়ে দিয়েছেন। যদিও ভারত পাকিস্তানের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমা সাধারণ মানুষের মনে বড় দাগ কেটেছে। যার ফলস্বরূপ সিনেমা থেকে বিপুল রোজগার করেছেন প্রযোজকরা।
