PM Modi Exam Reforms : নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই প্রধানমন্ত্রী নিলেন বড় সিদ্ধান্ত। এবার শিক্ষা সংস্কারে হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গড়লেন প্রধানমন্ত্রী। যার দায়িত্ব দেওয়া হয়েছে, আধারের রূপকার তথা ইনফোসিসের কো-ফাউন্ডার নন্দন নিলেকনিকে। মূলত, প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা আনতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে এই পরীক্ষাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতেই নিলেকনিকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। জেনে নিন, কে এই নিলেকনি, যাকে এই পরিস্থিতে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিলেন নরেন্দ্র মোদি।

Continues below advertisement

কে এই নন্দন নিলেকনিভারতের অন্যতম টেক উগ্য়োগী হিসাবে নাম আসে নন্দন নিলেকনির। ইনফোসিসের এই সহ প্রতিষ্ঠাতাই ছিলেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই UIDAI পরবর্তীকালে আধার কার্ড তৈরি করে। বর্তমানে বিশ্বের সবথেকে বড় বায়োমেট্রিক আইডেনটিটি প্রোগামের তকমা রয়েছে এই আধারের।

কোথায় পড়াশোনা১৯৫৫ সালে বেঙ্গালুরুতে জন্ম নন্দন নিলেকনির। আইআইটি বম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেন তিনি। পরবর্তীকালে পাটনি কম্পিউটার সিস্টেমে কাজ শুরু করেন নিলেকনি। যেখানে এন আর নায়ারণমূর্তির সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। এখান থেকেই শুরু হয় যাত্রা। ১৯৮১ সালে মূর্তির পাশাপাশি আরও পাঁচজনকে নিয়ে যাত্রা শুরু হয় ভারতের অন্যতম বড় টেক কোম্পানি ইনফোসিসের।

Continues below advertisement

কোম্পানির সহ-চেয়ারম্যান হওয়ার আগে ২০০২-২০০৭ সাল পর্যন্ত ইনফোসিসের চিফ এক্সিকিউটিভ অফিসার পদের দায়িত্ব সামলেছেন নিলেকনি। পরে আধার প্রক্রিয়া শুরুর মাধ্যমে ভারতের সবথেকে বড় ডিজিটাল ড্রাইভের শুভারম্ভ করেন তিনি।  

 শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর, প্রশ্নফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল পেশ। 'বিলে ১০ বছরের সাজা ও ১০ কোটি টাকা জরিমানার সংস্থান। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার, ৩ মাসের মধ্যে শেষ হবে শুনানি', প্রশ্নফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল পেশ

প্রশ্নফাঁস রুখতে, হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন, নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য, ভারত সরকার লাগাতার, একাধিক পদক্ষেপ নিচ্ছে।যারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে খেলা করেছে, তাঁরা জেলে ভুগছে। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট বানিয়ে ফেলেছি। আমরা কাল পার্লামেন্টের ভিতরে, কঠোর আইনের সঙ্গে নতুন আইন তৈরিতেও এগোতে চলেছি।

কিন্তু আমাদের ভবিষ্যতকে নিয়ে ভাবতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হোক। আমাদের পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ হোক। আমাদের পরীক্ষা পদ্ধতিতে সবথেকে বেশি প্রযুক্তির ব্যবহার হোক।  এই সবকিছুর উপর নজর রেখে, বিশ্ব বিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে, একটি হাইপাওয়ার টাস্কফোর্স তৈরির সিদ্ধান্ত নিয়েছি।’ 

আরও পড়ুন : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য