Ram Mandir Inauguration LIVE: 'আগামীদিনে গোটা উত্তরপ্রদেশকে অযোধ্যা দিশা দেখাবে' অযোধ্যা থেকে বললেন মোদি

Ram Mandir Opening : ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদি-সফরের প্রতি মুহূর্তের আপডেট এই লিঙ্কে

ABP AnandaLast Updated: 30 Dec 2023 03:17 PM

প্রেক্ষাপট

২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব।...More

Narendra Modi Live: মোদি যা বলে, তা পূরণ করার জন্য সবকিছু করতে পারে: মোদি

'মোদির গ্যারান্টিতে এত শক্তির কারণ, মোদি যা বলে, তা পূরণ করার জন্য সবকিছু করতে পারে। 'এই অযোধ্যা নগরীও মোদির সেই গ্যারান্টির সাক্ষী'

PM Modi in Ayodhya : 'আগামীদিনে গোটা উত্তরপ্রদেশকে অযোধ্যা দিশা দেখাবে'

'গোটা বিশ্ব ২২ জানুয়ারির ঐতিহাসিক দিনের অপেক্ষা করছে। আমিও আপনাদের মতো উৎসুক হয়ে আছি। মনে হচ্ছে পুরো অযোধ্যা নগরী রাস্তায় নেমে এসেছে। দেশের ইতিহাসে ৩০ ডিসেম্বর খুব গুরুত্বপুর্ণ। 'আজকের দিনেই আন্দামানে নেতাজি সুভাষচন্দ্র বসু তেরঙ্গা উড়িয়ে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন'