LIVE UPDATES: উপনির্বাচনে তৃণমূল ৩, বিজেপি ০, প্রথমবার কালিয়াগঞ্জ, খড়গপুর সদর জোড়াফুলের দখলে, ব্যবধান বাড়িয়ে জয় করিমপুরেও

কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরে জনতার রায় কোনদিকে তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 28 Nov 2019 06:56 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরে জনতার রায় কোনদিকে তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যে। গত লোকসভা নির্বাচনের নিরিখে, মেদিনীপুর...More

#BengalBypoll

‘সম্প্রীতি-একতার জয়, বিজেপির ঔদ্ধত্য-অহঙ্কারের জবাব', উপনির্বাচনে জয়ের পর এবিপি আনন্দকে বললেন মম… https://t.co/DbaDmWciRu
কালিয়াগঞ্জ, খড়গপুরের পর করিমপুরও তৃণমূলের।করিমপুরে ২৪ হাজার ১১৯ ভোটে জয়ী তৃণমূল।করিমপুরে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ২ হাজার ২১টি ভোট।বিজেপি পেয়েছে ৭৮ হাজার ৫০২টি।বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৮ হাজার ৪১৫টি ভোট।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও সবুজ ঝড়। প্রথমে পিছিয়ে থেকেও ২ হাজার ৪১৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী। ২০, ৮১১ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।