হুগলির পোলবায় পুকুরে পুলকার, গুরুতর আহত তিন পড়ুয়াকে আনা হল এসএসকেএম হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 14 Feb 2020 08:13 PM

প্রেক্ষাপট
হুগলি: হুগলির পোলবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল পুলকার। চালক সহ ৫ পড়ুয়া গুরুতর আহত হয়েছে। ২ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে আইসিইউ-তে।স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম...More
হুগলি: হুগলির পোলবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল পুলকার। চালক সহ ৫ পড়ুয়া গুরুতর আহত হয়েছে। ২ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে আইসিইউ-তে।স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের জনাদশেক পড়ুয়া নিয়ে পুলকারটি আজ সকালে শ্রীরামপুর থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ের দিকে স্কুলে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ পোলবার কামদেবপুর মোড়ে দিল্লি রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় পুলকারটি। আহত পড়ুয়া ও পুলকার চালক চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি।