Harbhajan Singh BJP : আপ ছেড়ে এবার বিজেপি শিবিরে নাম লেখাবেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। শুক্রবার এই বড় দাবি করেছেন সদ্য আপের সঙ্গে সম্পর্কছেদ করা রাঘব চাড্ডা (Rabhav Chadha) । আপের রাজ্যসভার সাংসদ (AAP MP) জানিয়েছেন, বিজেপিতে যোগ দেবেন তিনি। তাঁর সঙ্গে আরও ৬ আপের সাংসদ গেরুয়া শিবিরে নাম লেখাবেন। সেখানেই রয়েছে হরভজন সিংয়ের নাম।

Continues below advertisement

হরভজন ছাড়া আরও কারা বিজেপিতে ? এদিন রাঘব চাড্ডা দাবি করেছেন, শীঘ্রই বিজেপিতে সন্দীপ পাঠক ও অশোক মিত্তল বাদে আরও চার আপ সাংসদ যোগ দেবেন। এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। টিম ইন্ডিয়ার টার্বুনেটর আর আম আদমি পার্টিতে ভরসা রাখতে পারছেন না। এই লিস্টে আরও রয়েছে অনেকের নাম। তালিকায় হরভজন ছাড়াও বিক্রম সাহানি, রাজেন্দর গুপ্তা, স্বাতী মালিওয়াল গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে চাড্ডা বলেছেন।    

রাঘব এবার বিজেপিরএদিন দিল্লিতে বিজেপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন রাঘব চাড্ডা। সংবাদ মাধ্যমে রাঘব জানান, ১৫ বছর আপে থাকার পর দল ছাড়ছেন তিনি। নিজেকে দলের জন্য যুব অবস্থা থেকেই নিংড়ে দিয়েছেন তিনি। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরাতেই সংঘাতের শুরু হয় আপের সঙ্গে। সেই কারণেই বিজেপিতে যোগ দিলেন রাঘব। যদিও দলের তরফেও রাঘবকে একহাত নেওয়া হয়েছে। আপ-এর মুখপাত্র বলেছেন, ''প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান রাঘব। সংসদে অপেক্ষাকৃত সিঙ্গারা-চায়ের মতো লঘু প্রসঙ্গে তুলে আপের জন্য বরাদ্দ সময় নষ্ট করেন তিনি।'' 

Continues below advertisement

রাঘব কেন আপ ছেড়ে বিজেপিতেশুক্রবার দল ছাড়ার সময় রাঘব বলেন, ''আমার নিজের দলই আমার মুখ বন্ধ করে দিল। ঠিক লোক হলেও আমি ভুল দলে ছিলাম।'' তবে শুধু রাঘব নয়, এই তালিকায় নাম রয়েছে, আপের রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলের। রাঘবের কথায়, এরাও বিজেপিতে যোগ দিতে চলেছেন। সবথেকে বড় বিষয়, রাজ্যসভায় রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়ে অশোক মিত্তলকেই দায়িত্ব দিয়েছিল আপ নেতৃত্ব। এবার সেই মিত্তলও চলে যাচ্ছেন বিজেপি শিবিরে। 

সঠিক লোক হয়েও ভুল দলে রয়েছি বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাঘব বলেন, ''গত ১৫ বছর যুব থেকেই আপের জন্য রক্ত-ঘাম ঝরিয়েছি আমি। কিন্তু আম আদমি পার্টি তার মূল নীতি ও মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না, দলের নিজস্ব স্বার্থে কাজ করে আপ। গত কিছু বছর ধরে আমি অনুভব করছিলাম, সঠিক লোক হয়েও ভুল দলে রয়েছি আমি। তাই আজ আমি ঘোষণা করলাম, দল থেকে দূরে সরে গিয়ে জনসাধারণের কাছে যাব।''