উদয়পুর : উইকএন্ড শুরুর আবহেই বড় দুর্ঘটনা ঘটে গেল একটি গেমিং জোনে । রাজস্থানের উদয়পুর শহরের এই গেমিং জোনে  বহু বাচ্চারই প্রিয় ডেস্টিনেশন। শুক্রবার বিকেলে শহরের সুখের থানার অন্তর্গত এই গেমিং জোনে ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তে এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। এর ফলে গেমিং জোনের প্রায় বেশির ভাগ সরঞ্জামই ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপক ক্ষতি হয় গোটা এলাকার। যদিও ঘটনাস্থল থেকে এনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। সুখের থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) রবীন্দ্র চরণ সংবাদসংস্থাকে বলেন, পুলিশ বিকাল ৪টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারে।  তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে। 

অগ্নিনির্বাপক দল এবং আশেপাশের এলাকা থেকে আসা অতিরিক্ত দমকলের ইঞ্জিন আগুন নেভানোর জন্য লড়াই করছে। কী থেকে আগুন, ঠিক কত ক্ষয়ক্ষতি, ভেতরে কেউ আটকে নেই তো - ইত্যাদি তথ্য নিশ্চিত করা যাবে আগুন সম্পূর্ণ নেভার পরই। 

Continues below advertisement

আগুন মেট্রো মলেও                অন্যদিকে ঠিক তার আগের দিনই কর্নাটকে মারাঠা গলিতে সুখসাগর মেট্রো মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগুনে ছবি ও ভিডিও দেখলে বুক ছ্যাঁৎ করে উঠবে। তবে এএনাই সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি হয় বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি।  ভয়াবহ অগ্নিকাণ্ডে সুখসাগর মেট্রো মলের পঞ্চম এবং চতুর্থ তলা কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। আসবাবপত্র, পোশাক এবং রিটেল শপগুলি পুড়ে ছাই হয়ে যায়। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও মল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।