কলকাতা: নর্দার্ন রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল মোট ৪,৬৫১টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে বসতে হবে না। নির্বাচন শুধুমাত্র মেধার ভিত্তিতে করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১১ নভেম্বর, ২০২৬ থেকে অফিসিয়াল ওয়েবসাইট https://rrcnr.org/ এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর, ২০২৬।

Continues below advertisement

এই নর্দান রেলওয়ের নিয়োগের অধীনে বিভিন্ন ডিভিশন, ইউনিট এবং ওয়ার্কশপে শিক্ষানবিশকে নেওয়া হবে। মোট শূন্যপদের মধ্যে লখনউ ক্লাস্টারে ১,৫২৫টি, দিল্লি ক্লাস্টারে ১,৩১২টি, আম্বালা ক্লাস্টারে ৯৭৯টি, ফিরোজপুর ক্লাস্টারে ৭৪০টি, মোরাদাবাদ ক্লাস্টারে ৬৩টি এবং জম্মু ক্লাস্টারে ৩২টি পদ রয়েছে। মোট ৪,৬৫১টি পদ পূরণ করা হবে।

আবেদনের তারিখ -                               

Continues below advertisement

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – ৬ নভেম্বর ২০২৬অনলাইন আবেদন শুরুর তারিখ – ১১ নভেম্বর ২০২৬অনলাইন আবেদনের শেষ তারিখ – ১১ ডিসেম্বর ২০২৬ (রাত ১১:৫৯)

যোগ্যতা এবং বয়স সীমা                              এই নিয়োগের জন্য, প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে। তাদের অবশ্যই NCVT বা SCVT-অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। উল্লেখ্য যে, তাদের দশম শ্রেণি এবং আইটিআই-এর ফলাফল অবশ্যই ৬ নভেম্বর, ২০২৬-এর মধ্যে প্রকাশিত হতে হবে। যেসব ছাত্রছাত্রীরা ফলাফলের জন্য অপেক্ষা করছে, তারা যোগ্য বলে বিবেচিত হবে না। আবেদনকারীদের বয়স অবশ্যই ১১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে কমপক্ষে ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন ফি

এই নিয়োগের জন্য ওবিসি, জেনারেল এবং ইডব্লিউএস (EWS) বিভাগের প্রার্থীদের ১০০ টাকা ফি লাগবে। তবে, এসসি, এসটি, পিডব্লিউডি (PWD) এবং মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না।

কীভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে?

এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের দশম শ্রেণি এবং আইটিআই-এর নম্বরের গড়ের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। উভয় ক্ষেত্রেই নম্বরকে সমান গুরুত্ব দেওয়া হবে। মেধা তালিকার পর নথি যাচাই এবং একটি মেডিক্যাল পরীক্ষা করা হবে।