Russia-Ukraine War Live Updates 12 March: জেরুজালেমে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
Russia-Ukraine Conflict Live Updates 12 March: ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ রাশিয়ার, নিশানায় শিল্পক্ষেত্র। একাধিক শহরেও হামলার অভিযোগ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 12 Mar 2022 10:07 PM

প্রেক্ষাপট
কিভ: ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ রাশিয়ার। ইউক্রেনের পূর্বদিকে একাধিক শিল্পক্ষেত্রে হামলা রাশিয়ার বিমানবাহিনীর। একাধিক শহরেও হামলার অভিযোগ।চিন্তা রয়েছে চেরনোবিল নিয়েও। চেরনোবিল পরমাণু কেন্দ্রের (Chernobyl Nuclear Plant) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে...More
কিভ: ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ রাশিয়ার। ইউক্রেনের পূর্বদিকে একাধিক শিল্পক্ষেত্রে হামলা রাশিয়ার বিমানবাহিনীর। একাধিক শহরেও হামলার অভিযোগ।চিন্তা রয়েছে চেরনোবিল নিয়েও। চেরনোবিল পরমাণু কেন্দ্রের (Chernobyl Nuclear Plant) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই সেখানে কী ঘটছে, সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ইউক্রেন। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে এমনই দাবি করল ইউক্রেন সরকার (Russia Ukraine Conflict)।গোটা বিশ্বে পরমাণু শক্তিধর সম্পন্ন রাষ্ট্রগুলির গতিবিধিতর উপর নজরদারি চালানো সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-কে এই বার্তা দিয়েছে ইউক্রেন সরকার। তা নিয়ে ওই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ‘‘ইউক্রেন সরকার জানিয়েছে যে, একদিন আগে রাশিয়ার দখলে থাকা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে আর চেরনোবিলের সঙ্গে যোগাযোগ নেই তাদের।’’প্রায় দু’সপ্তাহ আগে চোরনোবিল দখল করে রুশ সেনা। ইচ্ছাকৃত ভাবেই তারা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। যুদ্ধ মিটলেও সেখানে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান তারা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতির ঘটনা সামনে আসেনি বলে জানানো হয়েছে।আরও পড়ুন: Russia Ukraine War: যুদ্ধ চায় না রাশিয়া, দাবি রাশিয়ার বিদেশমন্ত্রীরঅন্য দিকে, শুক্রবার ১৬ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সমাধানসূত্র বার করতে বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ। কিন্তু সমাধানসূত্র অধরাই থেকে গিয়েছে। বরং ইউক্রেন সরকার জানিয়েছে যে, প্রাণে বাঁচতে কিভের অর্ধেক জনসংখ্যাই পালিয়ে গিয়েছে। গতবছর প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিভে (Kiev Population) প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে গত দু’সপ্তাহে ২০ লক্ষ মানুষই সেখান থেকে পালিয়ে গিয়েছেন। কিভের মেয়র ভিতালি ক্লিৎশ্চকো বলেন, ‘‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই অনুযায়ী, প্রতি দু’জন কিভবাসীর মধ্যে একজন পলাতক।’’
Russia-Ukraine Conflict: পুতিনের সঙ্গে ফের বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
শনিবার কিভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেরুজালেমে তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন