Voter List Revision :  ভোটার তালিকা সংশোধনে ফের SIR-এর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমশিন(ECI)। এবার হবে তৃতীয় পর্যায়ের কাজ। বৃহস্পতিবার কোথায়-কোথায় এই Special Intensive Revision বা SIR প্রক্রিয়া শুরু হবে তা ঘোষণা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI) ।  

Continues below advertisement

এবার হবে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজনতুন ঘোষণা অনুযায়ী, এবার দেশজুডে় এই ভোটার তালিকা সংশোধন বা SIR-এর কাজ হবে। শীঘ্রই দেশের ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) শুরু হতে চলেছে। তবে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও লাদাখকে এই তালিকা থেকে আপাতত বাইরে রাখা হয়েছে। পাহাড়ি এলাকায় আবহাওয়া ও প্রশাসনিক জটিলতার কারণে এই অঞ্চলগুলিকে এর থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর।

কেন এখন এই উদ্য়োগ কমিশনেরইলেকশন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে দেশে হাউজ লিস্টিং বা বাড়ির তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে। ডিজিটাল সেনসাসের মাধ্য়মে শুরু হয়েছে এই কাজ। সেই কারণে এর সঙ্গে ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision)-কে জুড়ে দেওয়া হয়েছে। বাস্তব পর্যায়ে যাতে এই দুই কাজে দক্ষ কর্মীর অভাব না হয়, তাই  ডিজিটাল সেনসাসের সঙ্গে এই কাজ এক সঙ্গে হবে। 

Continues below advertisement

তৃতীয় পর্বে কতজনকে এই কাজ নিয়োগ করা হবেনির্বাচন কমিশন জানিয়েছে, এই তৃতীয় পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে বিশাল বাহিনী মাঠে নামানো হচ্ছে। যেখানে বুথ লেভেল অফিসার (BLO) থাকছে প্রায় ৩.৯৪ লক্ষ। এই আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। এই SIR পর্যায়ে ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৩৬.৭৩ কোটি। এই ভোটারদের তথ্য খতিয়ে দেখবেন আধিকারিকরা। ইসিআই জানিয়েছে, এই পর্যায়ের তালিকায় দিল্লিকেও রাখা হয়েছে। আগামী ৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন। 

কেন এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছেনির্বাচন কমিশনের (ECI) মতে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও লাদাখের নির্বাচনী সময়সূচি পরবর্তী পর্যায়ে আলাদা করে প্রকাশ করা হবে। আদমশুমারির দ্বিতীয় ধাপ সম্পন্ন হওয়ার পর উঁচু জায়গা ও তুষারাবৃত অঞ্চলগুলিতে আবহাওয়া-জনিত চ্যালেঞ্জের কারণে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন আরও জানিয়েছে, কাজের সীমাবদ্ধতা ও ভূখণ্ডের দুর্গম পরিস্থিতির কারণে এই অঞ্চলগুলিতে নির্বাচনী কাজ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। গ্রাউন্ড লেভেলের কর্মী মোতায়েন সম্ভব হলেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

এই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “আমি সকল ভোটারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেন ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR)-এর তৃতীয় পর্বে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন ও আপনাদের Enumeration Form জমা দেন।”

আরও পড়ুন : ৬৯,০০০ থেকে ১,১২,০০০ টাকা হবে বেতন ?  পিওন থেকে শিক্ষক.. কারা পাবেন কত, অষ্টম বেতন কমিশনে কী আপডেট