ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট... বর্তমানে চারপাশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ছড়াছড়ি। তবে একসময় সমাজ মাধ্যম হিসেবে একাই রাজত্ব করত 'অরকুট'। ২০০০- সালের শুরুর দিকে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হয়তো আবারও ফিরতে পারে 'অরকুট'। এই খবর সামনে আসার পর থেকেই নস্ট্যালজিয়ায় রয়েছেন অনেকেই। একসময় তাঁরা হয়তো চুটিয়ে ব্যবহার করতেন এই সমাজ মাধ্যম। ছিলেন 'অরকুট'- এর নিয়মিত ইউজার। ফের একবার তাঁদের নস্ট্যালজিয়া তাজা করা খবর এসেছে প্রকাশ্যে। শোনা যাচ্ছে, আবারও পুরোদমে ফিরতে পারে বিংশ শতাব্দীর জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

Continues below advertisement

'অরকুট'- এর প্রতিষ্ঠাতা Orkut Buyukkokten ইন্টারনেট ইউজারদের কাছে একটি বিশেষ প্রস্তাব পেশ করেছেন। তাঁর তৈরি করা সমাজ মাধ্যম আবার ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছেন তিনি। Orkut Buyukkokten জানিয়েছে, তাঁর একটি পরিকল্পনা রয়েছে। সেটাকে বাস্তবায়িত করার জন্যই জনসাধারণের কাছে সাহায্য চেয়েছেন তিনি। মূলত বন্ধুত্ব, কমিউনিটি এবং প্রকৃত মানবিক সংযোগের দিকে নজর দিতে চাইছেন 'অরকুট'- এর প্রতিষ্ঠাতা Orkut Buyukkokten. তবে কবে নতুন করে ফিরতে পারে 'অরকুট', তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে 'অরকুট'- এর প্রতিষ্ঠাতা যেভাবে সমাজ মাধ্যমে সাহায্য চেয়েছেন তা থাকে এটা স্পষ্ট যে, আজ নয় কাল ফের ফিরবে 'অরকুট'। 

'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের 

Continues below advertisement

ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান 

অরকুট চালু হয়েছিল ২০০৪ সালের জানুয়ারি মাসে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে অরকুটকের প্রবক্তা ছিলেন গুগলের ইঞ্জিনিয়ার Orkut Buyukkokten এবং এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পরিচালিত হতো গুগলের দ্বারা। ভারতের পাশাপাশি ব্রাজিলেও ব্যাপক জনপ্রিয় হয়েছিল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ইউজাররা বিভিন্ন প্রোফাইল, কমিউনিটি- র সঙ্গে যোগাযোগ করতে পারতেন। রবে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে গুগল কর্তৃপক্ষ তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অরকুট বন্ধ করে দিয়েছিল। ততদিনে ফেসবুক, ইনস্টাগ্রাম- সহ আরও অনেক সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। ১২ বছর পর ফের একবার অরকুট ফিরতে পারে এমন সম্ভাবনা সামনে এসেছে।